আইসিসি বিশ্বকাপ ২০২৩ উপলক্ষে একটি প্রমো প্রকাশ করেছে। ‘‌ইট জাস্ট টেকস ওয়ান ডে’ স্লোগানে এ ভিডিওতে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ঝলক দেখা যায়। এরই মধ্যে আরো দেখা গেছে ভারতের শুভম গিলকে। ভিডিওর এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন শাহরুখ খান। এতে তার কণ্ঠ শোনা যায় এবং ভিডিওর শেষ অংশে শাহরুখ খানকেও দেখা গেছে। বিশ্বকাপ ট্রফি পাশে নিয়ে উপস্থিত ছিলেন শাহরুখ খান।