বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বনানী ক্লাবে। ১৫ জুলাই এ অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতি গিটার গুরু হাসানুর রহমান বাচ্চুকে ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানান সদস্যরা। এ সময় উপস্থিত নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আজিজকেও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যন্ত্রসংগীতের অন্যতম উপকরণ হাওয়াইয়ান গিটার। এর প্রসারে এ সংগঠন সক্রিয় আছে। ক্ল্যাসিক্যাল মিউজিক চর্চা করতে চান যারা, তাদের জন্য দেশের প্রধান প্লাটফর্ম হিসেবে আরো গতিশীল হবে সংগঠনটি, এ আকাঙ্ক্ষা প্রকাশ করেন নতুন নেতারা।










