এবারের এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে চারটি পুরস্কার জিতে নিয়েছে ইরানের দুই সিনেমা দ্য ওয়াস্টল্যান্ড ও সান চিলেড্রেন। গতকাল এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের ১৫তম এ পুরস্কার বিতরণীতে সিনেমা দুটি এসব পুরস্কার জেতে।
এর আগে দ্য ওয়াস্টল্যান্ড সিনেমার জন্য নতুন সেরা পরিচালক হিসেবে মনোনীত হন আহমেদ বাহরামি। এছাড়া সিনেমায় সেরা সিনেমাটোগ্রাফির জন্য ফটোগ্রাফি পরিচালক হয়েছেন মাসুদ আমিনি তিরানি।
দ্য ওয়াস্টল্যান্ড একটি ভেঙে যাওয়া প্রাচীন ইট উৎপাদন কারখানার বিভিন্ন জাতিগোষ্ঠীর শ্রমিকদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকে চিত্রায়ণ করা হয়েছে, যা আপাতদৃষ্টিতে সভ্যতা থেকে আলাদা করা হয়েছে। সিনেমার গল্পে ৪০ বছর বয়সী লুত্ফুল্লাহকে ফোকাস করা হয়েছে। যিনি তার জীবনের পুরো সময় একটি বিল্ডিংয়ে কাটিয়েছেন। লোতফাল্লাহ ছিলেন তার মনিবের এবং কর্মকর্তাদের মধ্যে মধ্যস্থতাকারী।
এ ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া অন্যান্য সিনেমার মধ্যে ছিল হারুমোটো জাপানের ইউঝিরো অ্যা ব্যালান্স, ভারতের পি.এস বিনোতরাজের পেবেল্র এবং চীনের দুই পরিচালক
ইয়ান রোক্সিন ও হং ইউ-জেয়াংয়ের সিস্টার ও ভয়েস অব সাইলেন্স। এ ক্যাটাগরিতে জাপানের অ্যানি ক্রাইবেবিজ অ্যারাউন্ড,
চীনের ক্লফ ওয়াকারস, দক্ষিণ কোরিয়ার ডেরিভার অ্যাস ফ্রম ইভিল, হংকংয়ের লিম্ব এবং কাজাখস্তান-ফ্রান্সের যৌথ প্রযোজনা ইয়ালো ক্যাটের মধ্যে প্রতিযোগিতা হয়।
অন্যদিকে পরিচালক মাজিদ মাজিদির শিশুশ্রম নিয়ে সিনেমা সান চিলড্রেনের প্রধান চরিত্র রুহুল্লাহ জামানি। তিনি নতুন শিল্পী ক্যাটাগরিতে নির্বাচিত হন। সিনেমাটি এডিট করেছেন হাসান হাসানদোস্ত। তবে সেরা সিনেমার ক্যাটাগরিতে ইরানের কোনো সিনেমা পুরস্কৃত হয়নি।
চীনের ওয়ান সেকেন্ড, দক্ষিণ কোরিয়ার দ্য বুক অব ফিশ, ভারতের দ্য ডিসক্যাপল এবং জাপানের হুইল অব ফরচুন অ্যান্ড ফ্যান্টাসি সেরা সিনেমা ক্যাটাগরির মনোনয়ন পেয়েছে।
গতকাল বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসরের সঙ্গে সংযুক্ত হয় ১৫তম এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড। আয়োজকরা বলেন, বুসানের অনসাইটে ও অনলাইন অংশগ্রহণের সমন্বয়ে অনুষ্ঠানটি বড় আকারে শুরু হয়।










