ভারতের বাইরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় উৎসব আয়োজিত হয় মেলবোর্নে। এবারো হচ্ছে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ১১-২০ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসব। ১২ আগস্ট উৎসবে ভারতের পতাকা তুলবেন শাবানা আজমি। এ নিয়ে তিনি বলেন, ‘‌মেলবোর্ন চলচ্চিত্র উৎসব আমাদের জন্য বিশেষ। সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সম্মান পেয়ে আমি ভীষণ গর্বিত।’