এ মুহূর্তে ধর্মঘটে আছে দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস। এর মধ্যেই দ্য রক নামে পরিচিত ডোয়েইন জনসন এ সংগঠনে ১০ লাখ ডলার দান করেছেন। দাবিদাওয়া পূরণসহ নানা সময় শিল্পীদের আর্থিক সহায়তা দেয় সংগঠনটি। দ্য রকের এ দানের মাধ্যমে সংগঠনের ৭-১০ হাজার সদস্য উপকৃত হবে বলে জানিয়েছেন কোর্টনির বার্নার্ড ভান্স।