বিয়ের মাত্র ১৪ মাসের মাথায় বিচ্ছেদ হতে যাচ্ছে ব্রিটনি স্পিয়ার্স ও স্যাম আজগারি দম্পতির। পপ সম্রাজ্ঞী স্পিয়ার্স ও  আজগারি বিয়ে করেছিলেন ২০২২ সালের জুনে। এটি ব্রিটনির তৃতীয় বিয়ে ছিল। পিপল ম্যাগাজিন এ্যান্ড এন্টারটেইনমেন্টের বরাত দিয়ে এ তথ্য জানায় ইউএসএ টুডে। 

তবে তাদের এ সিদ্ধান্তের কারণ সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি। এ বিচ্ছেদ দম্পতির জন্য একটি বড় ধাক্কা বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকটি সূত্র এ তথ্য সমর্থন করছে না তবে বিচ্ছেদের গুঞ্জন চলছে বেশকিছু গণমাধ্যমে।

বিবিসি জানায়, ব্রিটনির ওপরে প্রতারণার অভিযোগ তুলেছেন স্যাম। স্ত্রীর পরকীয়ায় লিপ্ত। এমনকি তা হাতেনাতে ধরে ফেলেছে তিনি। বিষয়টি নিয়ে মারাত্মক ঝামেলা হয় দুজনের মাঝে। তারপরই স্যাম ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন। 

এর আগে ২০০৪ সালে প্রথমবার ছোটবেলার বন্ধু জেসনকে বিয়ে করেন ব্রিটনি। সেই বিয়ে বেশিদিন টেকেনি। এর কয়েকমাস পরেই দ্বিতীয় বিয়ে করেন তিনি। প্রাক্তন গায়ক তথা ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাদের। তা ভেঙে যায় ২০০৬ সালে।

২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে স‌্যাম আজগারির সঙ্গে পরিচয় হয় ব্রিটনির। স‌্যাম একজন অভিনেতা, মডেল ও ফিটনেস ট্রেনার।