বর্তমানে অ্যাটলি কুমারের জওয়ান সিনেমায় সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন বিজয় সেতুপতি। এছাড়া ক্যাটরিনা কাইফের বিপরীতে মেরি ক্রিসমাস নামে একটি প্রজেক্টে যুক্ত আছেন।
হিন্দি ভাষার সিনেমার দর্শকদের সুপারস্টার কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে বিজয় খোঁচা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কেউ আমার হিন্দি সিনেমা সম্পর্কে জানতে চায়, আমাকে বলতে হয় আমি শহীদের সঙ্গে কাজ করছি। তখনই কেবল তারা বলে, ‘ওহ, ওয়াও, ওকে। তাই আমাকে বলতে হয়, আমি শাহরুখ স্যারের সঙ্গে কাজ করছি, আমি ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করছি, তখনই কেবল তারা আমাকে শ্রদ্ধা করে। কোন অভিনেতার সঙ্গে আমি কাজ করছি, তার ওপর বিষয়টি নির্ভর করে।’
ওয়েব সিরিজ ‘ফারজি’র মাধ্যমে ওটিটিতে যাত্রা হতে যাচ্ছে তার। তবে স্ট্রিমিং সাইটে একে নিজের অভিষেক বলতে নারাজ বিজয়।
তিনি বলেন, ‘আমি এটাকে অভিষেক মনে করি না। ২০১০ সালে হিরো হিসেবে আমার অভিষেক হয়েছিল। তারপর ১২ বছর পেরিয়ে গেছে। আমি ৫৫টি সিনেমায় অভিনয় করেছি। মনে হচ্ছে আমি আবার পেছনে ফিরে যাচ্ছি। সুতরাং আমার এটিকে অভিষেক মনে করার কোনো কারণ নেই।’
সূত্র: আউটলুক ইন্ডিয়া










