ড্রিউ ব্যারিমোর তার টক শোর জন্য চিত্রনাট্যকার পাচ্ছেন না। এর প্রধান তিন লেখক চেলসি হোয়াইট, ক্রিস্টিনা কিনো ও লিজ কো—ড্রিউর সঙ্গে কাজ করার ব্যাপারে আপত্তি জানিয়েছেন। ধর্মঘট চলাকালীন ড্রিউ বাইরে থেকে লেখক এনে শো চালানোর চেষ্টা করেছিলেন। সে কারণেই গত ২৭ সেপ্টেম্বর ধর্মঘট শেষ হলেও এ তিনজন ড্রিউর সঙ্গ ত্যাগ করেছেন। ১৬ অক্টোবর শোর প্রথম পর্ব প্রচার হওয়ার কথা। তাই হন্যে হয়ে চিত্রনাট্যকার খুঁজছেন ড্রিউ ব্যারিমোর।
চিত্রনাট্যকার খুঁজছেন ব্যারিমোর
ড্রিউ ব্যারিমোর তার টক শোর জন্য চিত্রনাট্যকার পাচ্ছেন না। এর প্রধান তিন লেখক চেলসি হোয়াইট, ক্রিস্টিনা কিনো ও লিজ কো—ড্রিউর সঙ্গে কাজ করার ব্যাপারে আপত্তি জানিয়েছেন।










