বিটিএসের কনিষ্ঠ সদস্য জাঙ্কুক। সম্প্রতি ভারতীয় ভক্তদের চমকে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম উইভার্সের একটি লাইভ সেশনে জাঙ্কুক ছিলেন তার ভক্তদের সঙ্গে। সে সময়ই এক ভক্ত জানতে চান জাঙ্কুক ভারতীয় সিনেমা আরআরআর দেখেছেন কিনা। সরাসরি উত্তর না দিয়ে তিনি ‘নাটু নাটু’ গানের সুর গুনগুন করতে শুরু করেন। জাঙ্কুকের এমন কাণ্ডে ভারতের বিটিএস ভক্তরা দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন।
জাঙ্কুকের কণ্ঠে নাটু নাটুর সুর
বিটিএসের কনিষ্ঠ সদস্য জাঙ্কুক। সম্প্রতি ভারতীয় ভক্তদের চমকে দিয়েছেন তিনি।










