বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, ‘দড়িগাঁও খাল ভরাট করে রাস্তা করেছি। কালিন্দি খাল ভরাট করে রাস্তা করেছি।’
গতকাল কেরানীগঞ্জের ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়নের ফিরিস্তি দিতে গিয়ে এ কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় আমান বলেন, ‘ঢাকা মাওয়া রোডে কোনো কানেকশন ছিল না। এখন কয়টা কানেকশন হইছে? হজরতপুর থেকে, কলাতিয়া হয়ে, বোডিং হয়ে, রামেরকানদা হয়ে, রুহিতপুর বাজার হয়ে, সোনাকান্দা বাজার হয়ে, সবগুলো ব্রিজ, কলাতিয়াতে মিঠাপুর ব্রিজ, আকছাইল ব্রিজ, তালেবপুর ব্রিজ বানিয়ে কানেকশন করেছি। উপজেলা থেকে দড়িগাঁও ব্রিজ করে কানেকশন দেয়া হয়েছে। হজরতপুর থেকে গোয়ালখালী ব্রিজ, দড়িগাঁও খাল ভরাট করে রাস্তা করেছি।’










