রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে গতকাল এক অনুষ্ঠানে র্যাফল ড্রর মাধ্যমে বিজয়ী দুজনকে নির্বাচিত করা হয়। ইসলামী ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে মাঈন উদ্দিন এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে মো. জিয়াউল হক এ পুরস্কার পেয়েছেন।
র্যাফল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং প্রধান মো. দাউদ খান উপস্থিত ছিলেন। এছাড়া রিয়া মানি ট্রান্সফারের পক্ষে ছিলেন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন।
উল্লেখ্য, রমজান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র্যাফল ড্রর মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেয়া হয়েছে।










