ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. ফয়েজ আলম। সভায় ব্যাংকের সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় ডিএমডি বর্তমান অবস্থার আলোকে কর্মকৌশল নির্ধারণ করে ব্যাংকের আমানত, অটো চালান ও ফরেন রেমিট্যান্স বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রেণীকৃত ঋণ আদায় ও হ্রাস, অবলোপনকৃত ঋণ আদায়ে জোর দেয়াসহ প্রয়োজনীয় নির্দেশনা দেন।—বিজ্ঞপ্তি