হাসিমুখ সমাজ কল্যাণ সংস্থার ১০ বছর পূর্তি  উপলক্ষে সংস্থাটি সম্প্রতি ‘প্ল্যান্টিং ফর বেটার ফিউচার’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে হাসিমুখের প্রেসিডেন্ট নুসরাত আকতার দেশব্যাপী এক হাজারের বেশি গাছ লাগানো ঘোষণা দিয়েছেন এবং এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জরুরি বৈশ্বিক সমস্যা মোকাবেলার কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাইওকা মার্টিনেজ, মো. আব্দুল কাইয়ুম, কিযি তাহনিন, নাজিয়াত শাহরিন, সুদেব কুমার, ও সুশান্ত কুমার শাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ২৫টি গাছ বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান জানান অতিথিরা।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া এ সংস্থা কাজ শুরু করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে। রাস্তা থেকে শুরু হওয়া এ প্রতিষ্ঠানটি বর্তমানে উল্লেখযোগ্য ৫টি প্রোগ্রাম নিয়মিত পরিচালনা করছে।- বিজ্ঞপ্তি