সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৭তম কাউন্সিল অব দ্য কলেজ সভা গতকাল ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় এএফডির পিএসও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ডিজিএমএস মেজর জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমান্ড্যান্ট আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ মেজর জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। —আইএসপিআর