ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।  আমাদের  পাঠানো খবর-

ফরিদপুর : ফরিদপুরের  নগরকান্দা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহসম্পাদক কাজী শাহ জামান বাবুল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৭ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট।

অন্যদিকে সালথা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৫ হাজার ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. ওহিদুজ্জামান পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ১৫ হাজার ২৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. শাহজালাল মিয়া পেয়েছেন ১৩ হাজার ১৩২ ভোট। 

সোনারগাঁয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের মাহফুজুর রহমান কালাম। তিনি পেয়েছেন ৮৩ হাজার ৮৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া : কসবা উপজেলায় ছায়েদুর রহমান স্বপন কাপ-পিরিচ প্রতীকে ৮৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  অন্যদিকে আখাউড়া উপজেলায় মনির হোসেন ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও মোগড়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান। 

রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা আনারস প্রতীকে ৭ হাজার ৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রিয়াজ উদ্দীন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট। অন্যদিকে কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সভাপতি মো. নাছির উদ্দিন দোয়াত কলম প্রতীকে ৭ হাজার ৩৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিলাইছড়ি উপজেলায় মোট ১৩টি কেন্দ্রের মধ্যে ৫টি হেলিসর্টি ভোটকেন্দ্র রয়েছে। দুর্গম এলাকা হওয়ায় রাত সাড়ে ৯টা পর্যন্ত ফলাফল না আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো ফলাফল ঘোষণা করেননি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত দোয়াত কলম প্রতীকের বিরোত্তম তঞ্চঙ্গ্যা  চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চেয়ারম্যান পদে ফারুক ইমরুল কায়েস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৮টি ভোট

কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ আনারস প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তার চাচা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৫০ ভোট। 

পিরোজপুর : পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবু সাঈদ মিঞা ঘোড়া প্রতীকে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ২৯৪ ভোট। 

নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল হক আনারস প্রতীকে ৩৮ হাজার ৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম মুইদুল ইসলাম মোটরসাইল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫২০ ভোট। 

বাগেরহাট :  বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শেখ ওহিদুজ্জামান বাবু। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪৬ হাজার ৬৫৪  ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনরস প্রতীকের প্রার্থী বর্তমানে উপজেলা চেয়ারম্যান স্বপন দাস পেয়েছেন ২৯ হাজার ৪৩৭ ভোট।

চিতলমারী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন সিদ্দিকী। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৮৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৭৬৩ ভোট। 

অন্যদিকে মোল্লাহাট উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর আলম ছানা। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা শেখ নাসির উদ্দীন আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৫৪ ভোট। 

যশোর :  যশোরের চৌগাছা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান পেয়েছেন ২৮ হাজার ৯৮০ ভোট।

ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। আনারস প্রতীকে মনিরুল ইসলাম পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৪৩ ভোট। ন্যদিকে শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে মো. সোহরাব হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অহিদুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২৯১ ভোট। 

রাজশাহী : রাজশাহীর বাগমারা উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকিরুল ইসলাম সান্টু। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট।

পুঠিয়া উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আবদুস সামাদ মোল্লা। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৭৯ ভোট।  

অন্যদিকে দুর্গাপুর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শরীফুজ্জামান শরীফ। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ সরদার পেয়েছেন ২৭ হাজার ৩৩২ ভোট। 

সাতক্ষীরা :  সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি চিংড়ি প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৭০৭ ভোট।

অপরদিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলা নির্বাচনে মো. আল ফেরদাউস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি হেলিকপ্টার প্রতীকে ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মজিবুর রহমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৫২ ভোট।

এ ছাড়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাচনে ঘোষ সনৎ কুমার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে ৪৬ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার মশিয়ার চিংড়ি প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১৩ ভোট।

খুলনা :  খুলনার ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. সাব্বির হোসেন পেয়েছেন ১৬ হাজার ৮৪ ভোট।

এদিকে তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদে নতুন মুখ জেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি আবুল হাসান শেখ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ১৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু পেয়েছেন ২২ হাজার ৭৩৮ ভোট।

এ ছাড়া দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ মারুফুল ইসলাম। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মহিউদ্দিন মল্লিক পেয়েছেন ১৬ হাজার ২৭৩ ভোট।

শরীয়তপুর :  শরীয়তপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান উজ্জ্বল আখন্দ। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আমিন কোতোয়াল পেয়েছেন ১৭ হাজার ২৬৭ ভোট।

অন্যদিকে জাজিরা উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইদ্রিস ফরাজী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন পেয়েছেন ৩৩ হাজার ১৫৩ ভোট।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথমবারের মতো জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত (আনারস) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৪৪ হাজার ৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (মোটরসাইকেল) ২৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। 

এ ছাড়া রায়পুরে মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) ৩৩ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।

রংপুর : রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রথমবার চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক যুবলীগ নেতা মো. কামরুজ্জামান কামরু। হেলিকপ্টার প্রতীকে তিনি পেয়েছেন ৭০ হাজার ৮৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৬ হাজার ৭৫৮ ভোট।

অন্যদিকে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ মণ্ডল। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৫৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩৪ হাজার ৬৮১ ভোট।

কুমিল্লা : কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূইয়া কামাল। তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামকে ৪৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। হামিদ লতিফ ভূইয়া কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বর্তমান উপজেলা চেয়ারম্যান এএনএম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ১২৩ ভোট।

সদর দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 


মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বি এম শোয়েব দোয়াত কলম প্রতীকে ৫৬ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রশিদ শিকদার কাপ পিরিচ প্রতীকে ৩৫ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন।


অন্যদিকে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আরিফুল ইসলাম হালদার হেলিকপ্টার ৩৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ কাপ পিরিচ পেয়েছেন ৩০ হাজার ৪৮৮ ভোট।


পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। তিনি ঘোড়া প্রতীকে ২৮ হাজার ২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ময়দানদিঘী ইউনিয়নের সাবেক সভাপতি (সদ্য বহিষ্কৃত) হাবীব আল আমিন ফেরদৌস পেয়েছেন ২৩ হাজার ১০৮ ভোট।

আর দেবীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রথমবার নির্বাচিত হয়েছেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায়। তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনাৎ জামান চৌধুরী (জর্জ) আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭০৩ ভোট।

দিনাজপুর : দিনাজপুরের বিরল উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন একে এম মোস্তাফিজুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৫৫ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রমা কান্ত রায় (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ২২৬ ভোট।

কাহারোল উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন একে এম ফারুক। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ১৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ১২ ভোট।

বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আবু হুসাইন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৩৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৪১৮ ভোট।

বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আফছার আলী। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪০৮ ভোট।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। দোয়াতকলম প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার পেয়েছেন ৩৫ হাজার ৬৫৯ ভোট।

অন্যদিকে উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি মোটরসাইকেল প্রতীকে ৮৯ হাজার ৯৮ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবী নেওয়াজ খান বিনু হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২৩ ভোট।

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও ঘাটাইলে আরিফ হোসেন ও কালিহাতীতে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএসএম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। আজাদ সিদ্দিকী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের ছোট ভাই।

নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর কবির। দোয়াতকলম প্রতীকে তিনি পেয়েছেন ৬৫ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী জেড এম আজাদ খান পেয়েছেন ৫ হাজার ২৬৭ ভোট।

অন্যদিকে সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান পদে আ ফ ম বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. মোমিনুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৭৮১ ভোট।

এ ছাড়া সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম দিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩২ হাজার ১৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. আবু জাফর টিপু পেয়েছেন ১৪ হাজার ৭৩৪ ভোট।

ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সহ সভাপতি খান আরিফুর রহমান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. সুলতান খান পেয়েছেন ২৫ হাজার ৯৭১ ভোট। 

অন্যদিকে নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের নলছিটি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ২৩ হাজার ৯৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র তছলিম উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৬ হাজার ৭৮৪ ভোট। 

বগুড়া : বগুড়ায় কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।

দুপচাঁচিয়ায় উপজেলায় চেয়ারম্যান পদে যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে ২০ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।

আদমদীঘি উপজেলায় পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির বাবা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। তিনি আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট।

ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম টিপু। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে রানা হামিদ পেয়েছেন ২৩ হাজার ৫৯২ ভোট।

অন্যদিকে শৈলকূপা উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৭৩ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৮৮০ ভোট।

বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তোফাইল আহম্মদ। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৫ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. সফিউল্লাহ পেয়েছেন ১১ হাজার ৪৩২ ভোট।

অন্যদিকে লামা উপজেলা পরিষদ নির্বাচনে মোস্তফা জামাল চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের হোসেন মজুমদার মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট।

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নুর মো. আখতারুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট। 

উলিুপর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাজাদুর রহমান তালুকদার। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৪৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন মন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৪ ভোট। 

অন্যদিকে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মন্জুরুল ইসলাম রতন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমান উদ্দিন আহমেদ মন্জু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৩ ভোট।

নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা এএসএম জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেল প্রতীকে ১৪ হাজার ৬৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মো. আসলাম উদ্দিন শালিক প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৪৯ ভোট।

অন্যদিকে লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে শামীম আহমেদ সাগর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৫১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন ঝলফু দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৯৯৭ ভোট।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর,  উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রতীকে ১৬ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্তোষিত চাকমা বকুল দোয়াত কলম প্রতীক পেয়েছেন ৮ হাজার ৫৬৫ ভোট।

পানছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতীকে ২৪ হাজার ৮৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা আনারস প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৩৫৭ ভোট।

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) সমর্থিত প্রার্থী ধর্ম জোতি চাকমা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৩ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম আনারস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯০৬ ভোট।

চাঁদপুর : চাঁদপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগ সদস্য ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী আইউব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট।

হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন মিয়াজী (আনারস) নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোট ২৬ হাজার ৫৮৮। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন (দোয়াত কলম) পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট। 

শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত ঘোড়া প্রতীকের মুকবুল হোসেন। ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনসার প্রতীকের ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।

নেত্রকোণা : নেত্রকোণা সদর উপজেলায় মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন খান পাঠান বিমল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৩৯৪ ভোট।

বারহাট্টা উপজেলায় কাজী শাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীক নিয়ে ৪২ হাজার ১০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খায়রুল কবীর খোকন মোটরসাইকেল  প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯২৯ ভোট। এ ছাড়া পূর্বধলায় এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল মোটরসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৮ ভোট।

সিলেট : সিলেটের জৈন্তাপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী আনারস প্রতীক নিয়ে ৩৭ হাজার ৯০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল গফফার কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ১০ ভোট।

গোয়াইনঘাটে জেলা বিএনপির বহিষ্কৃত (কোষাধ্যক্ষ) শাহ আলম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মো. ফারুক আহমদ পেয়েছেন ২৬ হাজার ৮৬৭ ভোট।

কোম্পানীগঞ্জে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন আনারস প্রতীকে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম। তিনি মোটরসাইকেল প্রতীকে ২২ হাজার ২১৩ ভোট পেয়েছেন।

রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ১১১ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ১৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অন্যদিকে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মোস্তফা মুন্সি। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৭৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম পেয়েছেন ৯৬১৬ ভোট।

এছাড়াও বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন এহসানুল হাকিম সাধন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট।

মানিকগঞ্জ  :মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩২ হাজার ৫৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রহমি খান (দোয়াত কলম প্রতীক)। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ২১ হাজার ৪৬৬ ভোট। 

ঘিওর উপজেলায় প্রথমবারের মতো চেয়ারম্যান পদে ২১ হাজার ৮০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হামিদুর রহমান পেয়েছেন ৮ হাজার ৫৯৬ ভোট।

অপরদিকে দৌলতপুর উপজেলায় প্রথমবারের মতো ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২২ হাজার ৬১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিকুল ইসলাম শফিক। তার প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা পেয়েছেন ১৪ হাজার ৩৪১ ভোট।

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান খান। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৬০ হাজার ৯১০ ভোট। মান্নান খান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী গোলাম জিলানী পিটার পেয়েছেন ৪২ হাজার ২৭৯ ভোট।

দৌলতপুর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছোট ভাই বুলবুল আহমেদ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী আনিসুর রহমান পেয়েছেন ৫ হাজার ৩৮৬ ভোট।

মিরপুর উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৭১ হাজার ৫১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পেয়েছেন ২৫ হাজার ৩৪০ ভোট।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় চেয়ারম্যান পদে মঈনুজ্জামান অপু (ঘোড়া প্রতীক) ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী আকবর (দোয়াত কলম প্রতীক) ১৮ হাজার ৬৫২ ভোট পেয়েছেন।

নিকলী উপজেলা চেয়ারম্যান পদে মোকারিম সর্দার (আনারস প্রতীক) ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি (মোটরসাইকেল প্রতীক) ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।

অষ্টগ্রাম উপজলায় এএফ মাশুক নাজিম (ঘোড়া প্রতীক) ৪২ হাজার ৫৫১ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জেমসের (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ১৮ হাজার ৭০৬ ভোট।

জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলায় হাসানুজ্জামান মিঠু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী এ ই এম মাসুদ রেজা পেয়েছেন ৩৬ হাজার ৯৮৫ ভোট। 

অপরদিকে পাঁচবিবি উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে সাবেকুন নাহার পেয়েছেন ৩৮ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮০০ ভোট। 

গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আমিনুর জামান রিংকু। দোয়াত কলম প্রতীকে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৭৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীকের প্রার্থী ইস্তেকুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৯৪৪ ভোট

পলাশবাড়ি  উপজেলা চেয়ারম্যান পদে মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট।

অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শাকিল আকন্দ বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ৯০ হাজার ১৭৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ প্রধান পেয়েছেন ৭৭ হাজার ১১৪ ভোট।

নরসিংদী :  নরসিংদীর বেলাব উপজেলায় ১১ হাজার ১১৩ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সমসের জামান ভূঁইয়া রিটন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩০ হাজার ২০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন খান মোমেন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯৩ভোট।

মনোহরদীতে বেসরকারি ফলাফলে ২২ হাজার ৯০৮ ভোটের ব্যবধানে নজরুল মজিদ মাহমুদ স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ফজলুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।

বরিশাল : বরিশালের হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে ২৫ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম রাজু ঢালী চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৬৬২ ভোট। 

এদিকে মুলাদী উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩৩ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৯৯৩ ভোট। 

ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ দোয়াত কলম প্রতীকে ৪৪ হাজার ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ হোসাইন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৫১ ভোট।

মুক্তাগাছায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আকন্দ মোটরসাইকেল প্রতীকে ৬৭ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরব আলী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৩৮ ভোট।

গৌরীপুরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট।