দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল নিজ কার্যালয়ে যবিপ্রবির দ্বিতীয় মেয়াদে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন যশোর শহরের বকুলতলা ও যবিপ্রবির প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।










