রাজধানীর মুগদা ও টিকাটুলি এলাকায় অবৈধ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মঙ্গলবার (২১ মে) র‍্যাব-৩ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নবায়ন ছাড়াই মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা প্রদান করায় একটি প্রতিষ্ঠানের মুগদা ও টিকাটুলি অফিস হতে ১টি রাউটার, ২টি সার্ভার ও ৬টি সুইচ জব্দ করে অবৈধ ইন্টারনেট সেবা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়েছে। বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।