অতিবৃষ্টি এবং উজানের ঢলে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বেশকিছু জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। এমন পরিস্থিতিতে শুকনো খাবার ও ঔষধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি পণ্যসামগ্রী বেচা-কেনায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অতি সীমিত মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম।
আজ রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
অসহায় ও দরিদ্র বন্যার্তদের সহায়তায় ইতোমধ্যে শ্রেণি-পেশা নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ, ছাত্রসমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যাদুর্গত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ঔষধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।
এমন পরিস্থিতিতে, চিড়া, মুড়ি, গুড়, চিনিসহ শুকনো খাদ্যসামগ্রী, ঔষধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরী পণ্যসামগ্রী বেচা-কেনায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অতি সীমিত মুনাফা করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি জনাব মাহবুবুল আলম।
এ সময়, ব্যবসায়ী সম্প্রদায় এবং শিল্পগোষ্ঠীসমূহকে বন্যার্তদের সহায়তায় আরো উদার হওয়ার অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি।










