রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ প্রাঙ্গণে উত্তরা ব্যাংক পিএলসির ক্যাশ রিসাইকলার মেশিন (সিআরএম) উদ্বোধন করা হয়েছে। গত ১১ মে সিআরএম উদ্বোধন করেন উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রধান নির্বাহী অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, মহাসচিব অধ্যাপক ফজিলাতুন্নেছা মালিক, যুগ্ম মহাসচিব মাসুদ মালিক, পরিদর্শক মো. মুশফিক মালিক, উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম ও খন্দকার আলী সামনুন, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ঢাকা উত্তর অঞ্চল) মধু সূদন সরদারসহ হার্ট ফাউন্ডেশন ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।—সংবাদ বিজ্ঞপ্তি










