আন্তর্জাতিক বাজারে তামার দাম কমেছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম কমেছে দশমিক ২ শতাংশ। এতে টনপ্রতি এর মূল্য দাঁড়িয়েছে ১০ হাজার ১১২ ডলার। খবর বিজনেস রেকর্ডার।
এলএমইতে গত ২০ মে তামার দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছিল। সে সময় ধাতুটির মূল্য ছিল ১১ হাজার ১০৪ ডলার ৫০ সেন্ট। এ হিসাবে ২০ মের পর থেকে গতকাল পর্যন্ত তামার দাম ৯ শতাংশ কমেছে।
এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে গতকাল জুলাইয়ে সরবরাহ চুক্তিতে তামার দাম ১ দশমিক ৬ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮২ হাজার ৫০০ ইউয়ানে (১১ হাজার ৩৮৮ ডলার ৮৯ সেন্ট)।
তবে সম্প্রতি কমলেও এলএমইতে তামার দাম মে মাসে এপ্রিলের তুলনায় ২ শতাংশ এবং চলতি বছর এর আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে।
এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম গতকাল স্থিতিশীল ছিল। টনপ্রতি মূল্য ছিল ২ হাজার ৭০৩ ডলার ৫০ সেন্ট। নিকেলের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ২০ হাজার ১২৫ ডলার হয়েছে। সিসার দাম বেড়েছে দশমিক ৫ শতাংশ। টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ২৮৭ ডলার ৫০ সেন্টে। টিনের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টনের মূল্য হয়েছে ৩৩ হাজার ৩০০ ডলার।
অন্যদিকে, দস্তার দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৯১ শতাংশ কমে প্রতি টনের দাম হয়েছে ৩ হাজার ১৩ ডলার ৫০ সেন্ট।










