সম্প্রতি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) বিজনেস স্টাডিজ বিভাগের নবাগত শিক্ষার্থীদের এক ওরিয়েন্টেশন কর্মসূচি এসইউবির দক্ষিণ পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসইউবির ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. আলী আহসান। অনুষ্ঠানে ২০২১ সালের বসন্তকালীন ও গ্রীষ্মকালীন সেমিস্টারে বিজনেস স্টাডিজ বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নির্ধারিত সূচি অনুযায়ী এ ওরিয়েন্টেশন কোর্স ২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কভিড-১৯ মহামারীর কারণে তা আট মাস বিলম্বে অনুষ্ঠিত হলো। বিজনেস স্টাডিজ বিভাগের সব শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীও এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনাও অন্তর্ভুক্ত ছিল।