স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ফার্মেসি বিভাগে ‘এম. ফার্ম ইন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি’ প্রোগ্রাম চালুর জন্য আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল।
সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে জাতীয় মানদণ্ড পূরণ করে উচ্চতর ফার্মেসি শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ পেশাজীবী তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার আরো সুদৃঢ় হলো। নতুন প্রোগ্রামটিতে ক্লিনিক্যাল ফার্মেসি চর্চা, ফার্মাকোথেরাপি, ওষুধের নিরাপত্তা, রোগীকেন্দ্রিক সেবা এবং গবেষণাভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। পাঠক্রম এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা হাসপাতাল, ফার্মাসিউটিক্যাল শিল্প, গবেষণা প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক সংস্থায় কাজ করার উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ অনুমোদনের জন্য বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। একইসঙ্গে আধুনিক ল্যাব সুবিধা, মানসম্মত কারিকুলাম এবং অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে উচ্চতর ফার্মেসি শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
‘এম. ফার্ম ইন ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি’ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম ফল ২০২৬ সেশন থেকে শুরু হবে। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে। পেজ লিঙ্কঃ https://www.facebook.com/subedubd। -বিজ্ঞপ্তি











