এ প্লাটফর্মে বন্ডটির তালিকাভুক্তির লক্ষ্যে ডিএসই ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিএসই কার্যালয়ে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফায়েত উল্লাহ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বন্ডটির লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেট ও ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৷ বিবিএল সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডসহ ডিএসই এটিবি প্লাটফর্মে এখন পর্যন্ত আটটি বন্ড ও একটি ইকুইটি তালিকাভুক্ত রয়েছে। —বিজ্ঞপ্তি
এটিবি প্লাটফর্মে ব্র্যাক ব্যাংক বন্ডের লেনদেন শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্মে ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডের লেনদেন গতকাল শুরু হয়েছে।










