এনআরবিসি ব্যাংক পিএলসি ও প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর মধ্যে রেমিট্যান্স বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ব্যাংকের ডিএমডি কবীর আহমদ ও প্লাসিড এক্সপ্রেসের পরিচালক মোহাম্মদ রশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি হারুনুর রশিদ, সিআরএমডি-১-এর প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ, করপোরেট ব্যাংকিং প্রধান তনুশ্রী মিত্র, ট্রেজারি প্রধান আব্দুল গফুর রানা, ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান হাসনাত রেজা মহিবুল আলম, রেমিট্যান্স বিভাগের প্রধান জাকারিয়া মাহমুদ, ট্রেজারি বিভাগের চিফ ডিলার জমির উদ্দিন ও প্লাসিড এক্সপ্রেস ইউএসএর কান্ট্রি প্রধান ফারুক হেলালী উপস্থিত ছিলেন।