বিদায়ের মঞ্চটা রাঙিয়ে যাচ্ছেন কুইন্টন
ডি কক। বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, চলতি আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি
টানবেন প্রোটিয়া এই উইকেটকিপার ব্যাটার। শেষ আসর খেলতে নেমে বিধ্বংসী ব্যাটিংয়ে ভাঙছেন
একের পর এক রেকর্ড। চলতি বিশ্বকাপে সপ্তম ম্যাচ খেলতে নেমে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে
নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
বুধবার (১ নভেম্বর) মহারাষ্ট্র ক্রিকেট
অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৬ বলে ১১৪ রান করে সাজঘরে ফেরেনে
তিনি।
এর আগে চলতি বিশ্বকাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া
এবং শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ডি কক।
ডি ককের সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহের পথেই আছে দক্ষিণ আফ্রিকা।










