কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

ছয় ম্যাচের পাঁচটিতে হেরে সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের। অন্যদিকে, পাকিস্তান ছয় ম্যাচের চারটিতে হেরে বিদায়ের ঝুঁকিতে রয়েছে। সেমির আশা বাঁচিয়ে রাখতে তাদের জয়ের বিকল্প নেই। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার টিকিট নিশ্চিত করতে এই ম্যাচসহ পরের দুটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ।

আজ খেলছেন না স্পিনার শেখ মেহেদী হাসান। তার জায়গায় বাংলাদেশ দলে এসেছেন ব্যাটার তাওহিদ হৃদয়।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।