ডেঙ্গু রোগের নির্ণয় ও চিকিৎসার জন্য জরুরি পরীক্ষা করতে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস ও প্রো-অ্যাকটিভ হাসপাতালে নির্ধারিত ডেঙ্গু পরীক্ষার ক্ষেত্রে অফারটি গ্রহণ করা যাবে ৬ নভেম্বর পর্যন্ত।
এভারকেয়ার হাসপাতালে ডেঙ্গু টেস্ট সার্ভিসে ৩০০ অথবা ৪০০ টাকা বিকাশ পেমেন্টে ৫০ টাকা, ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে ৭০০ অথবা ১ হাজার অথবা ১ হাজার ৪০০ টাকায় ৫০ টাকা, কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে ৯০০ টাকায় ৫০ টাকা এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসেসে ১ হাজার টাকায় ১০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক অফারটি নিতে পারবেন।
এছাড়া, প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডেঙ্গু টেস্ট প্যাকেজে ১ হাজার ৬০ টাকা বিকাশ পেমেন্টে থাকছে ১০০ টাকা ডিসকাউন্ট। অফার চলাকালীন একজন গ্রাহক যতবার প্রয়োজন ততবার ডিসকাউন্ট অফারটি গ্রহণ করতে পারবেন।
বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে, *২৪৭# ডায়াল করে, বিকাশ অ্যাপ থেকে অথবা কিউআর স্ক্যান করে সরাসরি ভিসা কার্ড দিয়ে এবং বাংলা কিউআর ব্যবহার করে বিকাশ পেমেন্টের মাধ্যমে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা। —বিজ্ঞপ্তি














