বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরী। গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশ নেবেন তিনি। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসঙ্গে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম ও চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হামজা চৌধুরী সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা। আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও ইতিবাচক ব্যক্তিত্বের কারণে তিনি সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্য। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশ-এর সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো ও প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিবেন তিনি।

বিকাশ-এর সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বিকাশের মত কোটি মানুষের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এক ধরনের সুযোগ। এটি আমার জন্য গর্বের।

বিজ্ঞপ্তি