সুন্দরবনের বাঘ, কুমির, বিষধর সাপ, জোয়ার-ভাটার অনিশ্চয়তা ও চোরাবালির ফাঁদ পেরিয়ে জীবন বাজি রেখে মধু সংগ্রহ করেন মৌয়ালরা। তাদের এ সাহসী জীবনসংগ্রাম ও লড়াইকে তুলে ধরেছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’।
সুন্দরবন দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর প্রকাশিত তিন মিনিট ৪৭ সেকেন্ডের এই প্রামাণ্যচিত্রে মৌয়ালদের জীবনের কঠিন বাস্তবতা ফুটে উঠেছে। গভীর ম্যানগ্রোভ বনের ভয়ংকর পরিবেশে কীভাবে তারা মধু সংগ্রহ করেন। সেই মধু বিক্রি করে পাওয়া কষ্টার্জিত আয় কীভাবে নিরাপদে সংরক্ষণ ও ব্যবহার করেন সে গল্প বলা হয়েছে এতে। এ প্রামাণ্যচিত্রে মৌয়ালদের পাশে দাঁড়িয়েছে বিকাশ।
প্রামাণ্যচিত্রে দেখা যায়, পরিবার ও লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে মৌয়ালরা কয়েক সপ্তাহের জন্য গভীর বনে অবস্থান করেন। জীবনের ঝুঁকি নিয়ে উপার্জিত অর্থ আর নগদ বহনের ঝামেলা ও ঝুঁকি না নিয়ে তারা এখন মোবাইল ওয়ালেট ব্যবহার করছেন। সংগ্রহ করা মধু বিক্রির অর্থ নিরাপদে মোবাইল অ্যাকাউন্টে রাখছেন এবং প্রয়োজন হলে সহজেই পরিবার-পরিজনের কাছে টাকা পাঠাচ্ছেন।
মৌয়ালদের জীবনের গল্প নিয়ে নির্মিত এ ভিডিওটি দেখা যাবে বিকাশের ডিজিটাল প্ল্যাটফর্ম—#আমার বিকাশ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ও ইউটিউবে। ইউটিউব লিংক- https://www.youtube.com/watch?v=Qo0pxJHrvSk।
-বিজ্ঞপ্তি













