ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তাকিওন ই-বাইক সিরিজে ‘সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬’ ঘোষণা করেছে। ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলমান এ অফারে গ্রাহকরা নতুন মডেলে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন।

অফারের অন্যতম আকর্ষণ হলো মাসিক লটারি ড্র, যেখানে প্রতি মাসে একজন ক্রেতা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে টিকিট বা সমমূল্যের নগদ অর্থ জেতার সুযোগ পাবেন।

নতুন মডেলগুলোর মধ্যে তাকিওন ফিউশন ২৫আরএস পাওয়া যাচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকায় আর ফিউশন ২৫টিআর ১ লাখ ৪৬ হাজার ৯৯০ টাকায়। এছাড়া ফিউশন ২৫এফএস ও তাকিওন ১.০০ মডেলেও রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট।

তাকিওন ই-বাইকগুলোতে রয়েছে শক্তিশালী মোটর, উন্নত ব্যাটারি, নির্ভরযোগ্য ব্রেকিং সিস্টেম ও দীর্ঘ রেঞ্জ। প্রতিটি বাইক স্মার্ট, পরিবেশবান্ধব ও সহজ রক্ষণাবেক্ষণযোগ্য, যা শহর ও গ্রামীণ অঞ্চলে দৈনন্দিন যাতায়াতের জন্য উপযোগী।

এ অফারের বিষয়ে ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, গ্রাহকরা যাতে সহজ, নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের স্মার্ট বাহন বেছে নিতে পারেন, সে জন্য বিশেষ ছাড় ও আর্জেন্টিনা ফুটবল টিকিটের সুযোগ দেয়া হয়েছে।

তাকিওন ই-বাইক সিরিজের সব মডেলই দেশজুড়ে ওয়ালটন প্লাজা থেকে সহজেই ক্রয় করা যাচ্ছে। প্রতিটি ই-বাইকের সাথে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং ওয়ালটনের দেশব্যাপী বিস্তৃত আফটার সেলস সার্ভিস নেটওয়ার্ক। -বিজ্ঞপ্তি