নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং অন্টারপ্রেনারস সোসাইটি (এনএসইউ ইয়েস) আয়োজিত উদ্যোক্তা প্রতিযোগিতা ‘অন্টাপ্রেট সিজন ৩: ক্রাফটিং ভিশনস’-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
তরুণ উদ্যোক্তাদের ধারণাভিত্তিক উদ্যোগকে বাস্তব ও টেকসই ব্যবসায় রূপ দিতে বহুপদক্ষেপে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরো প্রক্রিয়ায় প্রতিযোগিরা ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অ্যাঞ্জেল ইনভেস্টর ও ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ লাভ করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ’রাউন্ড থ্রি এলিভেট’ পর্বে ২৪টি সেমিফাইনালিস্ট দল অংশ নেয়। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ছয়টি দল গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়।
মূল্যায়নের ভিত্তিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ কর্ম চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। সেল্ফ-কেয়ার খাতভিত্তিক মুড়িমাখা প্রথম রানার্স আপ এবং হেলথকেয়ার উদ্যোগ টিম ডিফল্টার্স দ্বিতীয় রানার্স আপ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজ আল কায়সার ও ‘এনএসইউ ইয়েস!’-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজর মির্জা এম. ফেরদৌস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি আয়োজিত এ প্রতিযোগিতায় এতে গোল্ড কাইনেন কো-স্পন্সর, কৃষিবিদ গ্রুপ পাওয়ার্ড বাই পার্টনার, এআইএ ভেঞ্চারস ড্রাইভিং পার্টনার আর নূর ইউনিক বিল্ডার্স অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল। আয়োজকদের মতে, এ অংশীদারিত্ব তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ইন্ডাস্ট্রি-ভিত্তিক মেন্টরশিপ ও প্রাতিষ্ঠানিক সহায়তার সংযোগকে আরো জোরদার করেছে।
-বিজ্ঞপ্তি















