নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তিন দিনব্যাপী ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) আয়োজিত ও এমজিএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এনএসইউ প্লাজা এলাকায় এ মেলার আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এম. এ. কাশেম। শুধু ডিগ্রি অর্জন নয়, বরং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে শিক্ষার্থীদের নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বোর্ড সদস্য মিসেস রেহানা রহমান, ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান ও সিপিসি পরিচালক ড. ফারজানা নাহিদ।

বক্তারা বলেন, এ ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগ অনুসন্ধান, ক্যারিয়ার নির্দেশনা ও করপোরেট জগতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

মেলায় দেশীয় ও বহুজাতিক বহু প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরির সুযোগ, ক্যারিয়ার পরামর্শ ও ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করে। তিন দিনে এনএসইউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিন হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেয়। -বিজ্ঞপ্তি