নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সাইন্সের উদ্যোগে আন্ডারগ্র্যাজুয়েট কলোকিয়াম সিরিজ – স্প্রিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এসএইচএসএস কনফারেন্স রুমে আয়োজিত এ গবেষণাভিত্তিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নাসের উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আলোচক ছিলেন অফিস অফ রিসার্চের ডিরেক্টর প্রফেসর নরম্যান কেনিথ সোয়াজো। আয়োজন সঞ্চালনা করেন ইংরেজি ও আধুনিক ভাষা বিজ্ঞানের প্রভাষক পরমা সুভা মোস্তাফিজ।
মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম স্বাগত বক্তব্যে উপস্থাপকদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণার মৌলিকতা বজায় রেখে ধারাবাহিকভাবে একাডেমিক চর্চা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলোকিয়ামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গবেষণা পত্র উপস্থাপন করেন।
উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও অংশগ্রহণকারীরা গবেষণাপত্রগুলো নিয়ে মতামত ও প্রশ্ন উত্থাপন করেন। সমাপনী বক্তব্যে বিশেষ অতিথি প্রফেসর নাসের উদ্দিন আহমেদ উপস্থাপকদের গবেষণার গভীরতা ও সমসাময়িক গুরুত্বের প্রশংসা করেন।
-বিজ্ঞপ্তি















